× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেফস দিবসে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন এর উদ্যোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৭:৪০ পিএম

শেফস দিবসে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন এর উদ্যোগ

বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (BCF) এর উদ্যোগে ২০ অক্টোবর ২০২৫, সোমবার, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট, খামারবাড়ি, ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে  “আন্তর্জাতিক শেফ দিবস ২০২৫” এর বর্ণাঢ্য উদযাপন।

এ বছরের প্রতিপাদ্য বিষয়— “Food Explorers " এই প্রতিপাদ্যের মাধ্যমে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন দেশের রন্ধনশিল্পকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে এবং খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিশিষ্ট শেফ ও সম্মানিত অতিথিবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য: প্রধান অতিথি ড.নাজনীন কাউসার চৌধুরী- সচিব এবং নির্বাহি চেয়ারম্যান এন এস ডি এ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্হাপনা পরিচালক এস এম ই ফাউন্ডেশন বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন হেলাল, পরিচালক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। মাস্টার শেফ নাজিম খান চিফ এডভাইজার বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন, শেফ সাহিদ শাহিন প্রেসিডেন্ট- বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন। এছাড়া ও দেশের সম্মানিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করেছেন দেশের ৮০০ জনেরও বেশি শেফ ও কুলিনারি পেশাজীবী এবং ছাত্রছাত্রী। যেখানে ছিল- 

১)লাইভ কুকিং ডেমোনস্ট্রেশন

২)তরুণ শেফদের কুলিনারি প্রতিযোগিতা

৩)কৃতী শেফদের সম্মাননা প্রদান

৪) খাদ্য নিরাপত্তা, টেকসই খাদ্য ব্যবস্থা ও উদ্ভাবন নিয়ে প্যানেল আলোচনা

৫)সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশে রন্ধনশিল্পের সবচেয়ে বড় এই সমাবেশটি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনের সভাপতি সাহিদ শাহিন বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের কুলিনারি প্রতিভা, উদ্ভাবন এবং টেকসই খাদ্য ব্যবস্থার গুরুত্বকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চাই।”


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা