× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তা লাইফস্টাইলের হাত ধরে গুলশানে কোহলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম

শান্তা লাইফস্টাইলের হাত ধরে গুলশানে কোহলার

১৫০ বছরের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত বিলাসবহুল বাথরুম ব্র্যান্ড কোহলার এখন গুলশানে । শান্তা লাইফস্টাইল আনুষ্ঠানিকভাবে এই আইকনিক ব্র্যান্ডকে নিয়ে এলো গুলশান-২, মাদানি এভিনিউয়ের কনকর্ড বিলকিস টাওয়ারে নতুন শোরুমে, যা দেশে বিলাসবহুল ইন্টেরিয়রের জগতে এক নতুন অধ্যায় সূচনা করল।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয় কোহলার-এর উদ্ভাবনী পণ্য ও আধুনিক ডিজাইনের ধারণা। শান্তা লাইফস্টাইলের সিইও দেওয়ান সাজিদ আফজাল বলেন, “বাংলাদেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের ডিজাইন ও কারিগরি দক্ষতাকে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। কোহলার সেই ভিশনকে আরও শক্তিশালী করবে।” 

সিএমও জানে আলম রোমেল যোগ করেন, “কোহলার সবসময়ই ডিজাইন লিডারশিপ ও ইনোভেশনের প্রতীক। বাংলাদেশি বাজারে তারা বাথরুম ও লাইফস্টাইল অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।”

শোরুম ওয়াকথ্রু-তে প্রদর্শিত হয় আর্টিস্ট এডিশন ভেসেলস, যা কার্যকরী শিল্পকর্ম হিসেবে সমাদৃত; অ্যান্থেম স্মার্ট শাওয়ারস, যেখানে রয়েছে তাপমাত্রা, স্প্রে ও পানির প্রবাহের সম্পূর্ণ ডিজিটাল নিয়ন্ত্রণ; এবং ইন্টেলিজেন্ট ডব্লিউসি, যাতে রয়েছে হিটেড সিট ও পার্সোনালাইজড ক্লিনসিং-এর সুবিধা। অতিথিরা এসব ইনোভেটিভ পণ্যের লাইভ ডেমো দেখেন এবং সরাসরি অভিজ্ঞতা নেন।

শান্তা লাইফস্টাইল জানায়, বাংলাদেশে কোহলার-এর এই আনুষ্ঠানিক যাত্রা শুধু একটি ব্র্যান্ড লঞ্চ নয়; বরং দেশের ইন্টেরিয়র ডিজাইন ও বিলাসবহুল জীবনধারার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। নতুন প্রজন্মের ডিজাইন অনুরাগীদের জন্য এটি হবে আধুনিক ডিজাইন, প্রযুক্তি ও সৌন্দর্যের এক অনন্য সংযোজন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা