× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শারদীয় দুর্গাপূজার আয়োজন নিয়ে কে ক্র্যাফট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৯ পিএম

শারদীয় দুর্গাপূজার আয়োজন নিয়ে কে ক্র্যাফট

কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় এ উৎসবে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার পাশাপাশি অনুষ্ঠানের ভাব গাম্ভীর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নানা পোশাক ও অনুষাঙ্গিকে সেজে উঠবার রীতি বহু শতাব্দীর। তাই পুজাকে কেন্দ্র করে যেমন চলছে নানা আয়োজনের প্রস্তুতি তেমনি পাঁচদিনব্যাপী এই উৎসবে কেমন পোশাক পরবেন তা নিয়েও চিন্তা থাকবে।

পূজা উৎসবকে আরো বর্ণিল করার প্রয়াসে কে ক্র্যাফট নিয়ে এসেছে বৈচিত্র্যময় উপযোগী পোশাক। কাঁথা, পেইসলে, ইজনিক, ট্র্যাডিশনাল, ওরিয়েন্টাল, ফ্লোরাল সহ মিক্সড মোটিফের অনুপ্রেরণা এবং নানান রঙ এর বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে শারদীয় দূর্গাপূজা কালেকশন। কাট এবং প্যাটার্নে ভিন্নতা আনা হয়েছে। ক্ল্যাসিক লুকের সাথে রেট্রো লুকের কম্বিনেশনে আনবে নতুন মাত্রা। এছাড়া ট্র্যাডিশনাল প্যাটার্নেও করা হয়েছে নানান পোশাক। 

আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী পোশাকের আয়োজনকে ঘিরে করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, আনস্টিচড থ্রি-পিস । ছেলেদের জন্য রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে এথনিক শার্ট ও ফতুয়া।  

মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে – সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট ও ছেলে শিশুদের জন্য পাঞ্জাবী, শার্ট, ফতুয়া সহ নানা আয়োজন। এছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক। পোশাকের সাথে মিলিয়ে পরার জন্য অনুষঙ্গ হিসেবে থাকবে জুয়েলারি এবং অন্যান্য উপহার সামগ্রী।

পোশাকের জন্য ফ্যাব্রিক নির্বাচনে উৎসব ভিত্তিক পরিবেশে স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে থাকছে- কটন, হ্যান্ডলুম কটন, ভয়েল, জ্যাকার্ড কটন, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, অরগাঞ্জা ফেব্রিক যা স্বাচ্ছন্দের পাশাপাশি আকর্ষণীয় করে তুলবে। মিডিয়া হিসেবে ব্যাবহার হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারী, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং কারচুপির কাজ। পোশাকে নানা রঙে থাকছে- রেড, হোয়াইট, অফ-হোয়াইট, অরেঞ্জ, মেরুন, ম্যাজেন্টা, ব্রিক রেড,কোরাল পিঙ্ক, পার্পল, ব্রাউন, পিঙ্ক, নেভী, সহ আরও অন্যান্য শেড।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে পূজা আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা