প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫২ পিএম
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর গুলশানের দ্যা ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে হালাল ট্যুরিজম ফেয়ার ২০২৫।
ডোনা মিডিয়া এর আয়োজনে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই ফেয়ার। ৩ টি ক্যাটাগরির মোট ৩০ টি স্টল ও ২ টি মিনি প্যাভিলিয়ন ও ২ টি মেগা প্যাভিলিয়নে বাংলাদেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য হজ, উমরাহ, হেলথ ট্যুরিজম, হোটেল, রিসোর্ট সহ পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেরা অফার ও প্যাকেজসমূহ দর্শনার্থীদের কাছে উপস্থাপন করবেন।
এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ডোনা মিডিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ মাহমুদ বলেন, বাংলাদেশে হজ, উমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান অনেক হলেও সুষ্ঠু ও বিশ্বস্ততার এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠান খুবই কম, প্রতি বছরই কোন না কোন অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটে যা আল্লাহর মেহমান হাজীদের চরম ভোগান্তিতে ফেলে। এছাড়া ইদানিং হজ ও উমরাহ আদায়কারীর সংখ্যাও বাড়ছে, তাই আমরা চাই হজ ও উমরাহ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে হাজীদের একটা মেলবন্ধন তৈরি হোক এবং সেবার মান ও বিশ্বস্ততার ক্ষেত্রে প্রতিযোগিতা সৃষ্টি হোক। এছাড়া হালাল ট্যুরিজম এর প্রচার ও প্রসার আমাদের অন্যতম উদ্দেশ্য।
এ ফেয়ার শুধুই গতানুগতিক কোন ফেয়ার হবে না, এখানে ফেয়ারের পাশাপাশি দেশবরেণ্য আলেম, উলামা, মুয়াল্লিম ও ইসলামিক স্কলারসদের মাধ্যমে হজের উপর বিষয় ভিত্তিক আলোচনা, প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা থাকছে। প্রতিদিন ৫ সেশনে হজ ও উমরাহ সহ পর্যটন বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়াও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী, শিশুদের অংশগ্রহণে আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হবে। এ বছর স্বল্প সময় ও ছোট্ট পরিসরে আয়োজন হলেও আগামীতে বৃহৎভাবে করার পরিকল্পনা রয়েছে।
হজ, উমরাহ ও হালাল ট্যুরিজম ফেয়ারে অংশ নেওয়া স্বনামধন্য প্রতিষ্ঠান সাফার ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক ও হজ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞ জনাব মাহবুবুর রহমান বলেন, আমরা সকল শ্রেণির হজ ও উমরাহ পালনে আগ্রহীদের সঠিক সেবা দিতে বদ্ধপরিকর, পাশাপাশি সহিহ ও শুদ্ধভাবে হজ পালনে সবাইকে আগ্রহী করতে চাই। তাই আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য এবারের হালাল ট্যুরিজম ফেয়ারে অংশ নিয়েছি। আশা করি আমাদের কার্যক্রম সবার ভাল লাগবে।
হজ, উমরাহ ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াও হজ সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, এয়ারলাইনস, হজ ও উমরা সামগ্রীর স্টল থাকবে।
প্রথমবারের মতো বাংলাদেশ হালাল ট্যুরিজম ফেয়ার এর মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বৈশাখী টেলিভিশন, দ্যা কারেন্ট ভিউ, ঢাকা মেইল, ঢাকা পোস্ট।
আগত দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড়ের পাশাপাশি উপহার হিসেবে থাকছে ফ্রি উমরাহ প্যাকেজ, ইউএস বাংলা এয়ারলাইনস এর পক্ষ থেকে ফ্রি বিমান টিকেট সহ বিভিন্ন পুরষ্কার। টেকনোলজি পার্টনার হিসেবে আছে M360 ICT এবং মিশন গ্রীন বাংলাদেশ।
বিস্তারিত জানতে ফোন: ০১৮৮৫৫০৯৬২৬ ও ০১৯৬৬৭২৪৬২৫