প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯ পিএম
বর্ষার সমাপ্তিতে আবির্ভূত হয় শরতকাল। বর্ষার বিদায়ে আকাশ যেন সাজে হালকা মেজাজের সাদা মেঘের পোশাকে। নির্মল-শান্ত একটা পরিবেশ নিয়ে শরতের আগমন ঘটে। প্রকৃতি সাজে অপরূপ সাজে। নীল আকাশে ভেসে যাওয়া সাদা মেঘ, বাতাসে দোল খাওয়া কাশফুল, আবার সাদা মেঘ কিংবা ধূসর কালো মেঘ দুই-ই দেখা যায়। প্রতি বছরই শরতের পোশাকের বিশেষ আয়োজন করে আসছে কে ক্র্যাফট। এবারও তার ব্যতিক্রম হয়নি, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে পোশাকে তুলে ধরার প্রচেষ্টায় প্রতিবারের মতোই শরত উপলক্ষে থাকছে নীল-সাদা সাথে আরও নানান রঙের সম্মিলন।
ফ্লোরাল, জামদানী, ট্র্যাডিশনাল সহ নানা মোটিফে তৈরি করা এবারের পোশাক সারিতে রয়েছে- শাড়ী, সালওয়ার কামিজ, কুর্তি, টপস, টিউনিক এবং ছেলেদের জন্য পাঞ্জাবী, ফতুয়া, শার্ট।

উষ্ণতায় আরাম আর স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে নেয়া হয়েছে- কটন, জ্যাকার্ড কটন, ভয়েল, হাফ সিল্ক ফ্যাব্রিক। চলতি ফ্যাশন ট্রেন্ড এবং ফিউশন ধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে এমব্রয়ডারি, স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই-ডাই ও হাতের কাজ। শুভ্র কাশবন, সাদা মেঘের ভেলা আর প্রশান্ত নীল আকাশের অনুপ্রেরণায় সাদা ও নীল রঙ ছাড়াও নেয়া হয়েছে আকাশী, অফ-হোয়াইট, ল্যাভেন্ডার, ভায়োলেট, পেইল পিঙ্ক, নীলের নানান শেড।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট,কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে শরত আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।