× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরতে কে ক্র্যাফট এর আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯ পিএম

শরতে কে ক্র্যাফট এর আয়োজন

বর্ষার সমাপ্তিতে আবির্ভূত হয় শরতকাল। বর্ষার বিদায়ে আকাশ যেন সাজে হালকা মেজাজের সাদা মেঘের পোশাকে। নির্মল-শান্ত একটা পরিবেশ নিয়ে শরতের আগমন ঘটে। প্রকৃতি সাজে অপরূপ সাজে। নীল আকাশে ভেসে যাওয়া সাদা মেঘ, বাতাসে দোল খাওয়া কাশফুল, আবার সাদা মেঘ কিংবা ধূসর কালো মেঘ দুই-ই দেখা যায়। প্রতি বছরই শরতের পোশাকের বিশেষ আয়োজন করে আসছে কে ক্র্যাফট। এবারও তার ব্যতিক্রম হয়নি, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে পোশাকে তুলে ধরার প্রচেষ্টায় প্রতিবারের মতোই শরত উপলক্ষে থাকছে নীল-সাদা সাথে আরও নানান রঙের সম্মিলন।   

ফ্লোরাল, জামদানী, ট্র্যাডিশনাল সহ নানা মোটিফে তৈরি করা এবারের পোশাক সারিতে রয়েছে- শাড়ী, সালওয়ার কামিজ, কুর্তি, টপস, টিউনিক এবং ছেলেদের জন্য পাঞ্জাবী, ফতুয়া, শার্ট। 

উষ্ণতায় আরাম আর স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে নেয়া হয়েছে- কটন, জ্যাকার্ড কটন, ভয়েল, হাফ সিল্ক ফ্যাব্রিক। চলতি ফ্যাশন ট্রেন্ড এবং ফিউশন ধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে এমব্রয়ডারি, স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই-ডাই ও হাতের কাজ। শুভ্র কাশবন, সাদা মেঘের ভেলা আর প্রশান্ত নীল আকাশের অনুপ্রেরণায় সাদা ও নীল রঙ ছাড়াও নেয়া হয়েছে আকাশী, অফ-হোয়াইট, ল্যাভেন্ডার, ভায়োলেট, পেইল পিঙ্ক, নীলের নানান শেড।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট,কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে শরত আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা