টগুমগু আয়োজিত "মা দিবস মেলা ২০২৫
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫ ১৮:০৯ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫ ১৩:০০ পিএম
টগুমগু মা দিবস ২০২৫ মেলায় “মাতৃত্ব ও মানসিক স্বাস্থ্য কথা” বিষয়ক সেশনের প্যানেলিস্টগণ
বাংলাদেশ শিশু একাডেমি অডিটরিয়ামে “মা দিবস” উপলক্ষ্যে, টগুমগু আয়োজিত "মা দিবস মেলা ২০২৫"– এ, শোনো (মানসিক স্বাস্থ্য কেয়ারলাইন) এবং জে সি আই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট নিবেদিত, "মাতৃত্ব ও মানসিক স্বাস্থ্য কথা”, শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়। সেশনটিতে, দেশের বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা, মাতৃত্বের নানা মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন।

সেশনটির প্যানেলিস্ট হিসেবে ছিলেন, ডাঃ সিফাত ই সাইদ, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (পি জি হাসপাতাল); ডাঃ ঈশিতা বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল; আখতার বানু শম্পা, মনোবিদ, শোনো; সালেহ সিদ্দিকী অনিক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ফ্যাকাল্টি মেম্বার, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি।

প্যানেলটি মডারেট করেন, মেরিলিন আহমেদ, সিইও - শোনো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুকুল আলম, পরিচালক, টগুমগু এবং ড: নাজমুল আরেফীন মোমেল, সিইও টগুমগু।