প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১৪:০৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৪:৩৫ পিএম
আধুনিক পোশাকের সম্ভার সারা গ্রাহকদের কেনাকাটায় দারুণ সুযোগ দিচ্ছে। তাদের নির্ধারিত পোশাক এবার মিলবে অর্ধেক দামে। ভিন্ন ভিন্ন ডিজাইনের সব পোশাকে গ্রাহকদের জন্য থাকছে এই ছাড়। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হয়ে চলবে মাসজুড়েই।
আরামদায়ক কাপড়েই তৈরি তাদের ক্যাজুয়াল এবং ফরমাল পোশাক। তাই নিত্যদিনের সব পোশাক থাকছে ছাড়ের তালিকায়। সময়োপযোগী ব্যতিক্রম ডিজাইন, ফ্যাশন, গুণগত মান, স্বাচ্ছন্দ্যতা এবং সাশ্রয়ী মূল্য সবকিছুই মিলবে একসঙ্গে। পোশাকের চমৎকার সমন্বয় করে থাকে ‘সারা’। পাশাপাশি সময়টা গরম হওয়ায় ক্রেতাদের চাহিদা বিবেচনা করে কাপড় ও রঙে থাকছে বৈচিত্র্যতা। এ ছাড়া তাদের ডিজাইন ও প্যাটার্নে যোগ হয়েছে আভিজাত্যের ছোঁয়া।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে মূল্যছাড়ের এ আয়োজনে ওমেন্স কালেকশনে থাকছে থ্রি পিস, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, ট্যাঙ্ক টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, কুর্তি এবং পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস। পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম, চিনোস, পোলো টি শার্ট, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট এবং ফরমাল শার্ট-প্যান্ট।

মেয়ে শিশুদের জন্য থাকছে পার্টি ও নরমাল ফ্রক, টপস, গার্লস সেট, রাম্পা। ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, বয়েজ সেট, ডেনিম প্যান্ট এবং টি-শার্ট। সাশ্রয়ী দামের এসব ট্রেন্ডি এবং নতুন পোশাক আপনার ফ্যাশনকে করবে আরও বর্ণিল।
প্রতিষ্ঠানটির ফেসবুক, ওবেসাইট এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে পছন্দের পোশাক। এ ছাড়া ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমেই যেকোনো পোশাক পেয়ে যাবেন ঘরে বসেই। ওয়েব ঠিকানা : www.saralifestyle.com.bd
প্রবা/টিআই/এসআর