প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৫ পিএম
বসন্তে ও ভালোবাসায় কে ক্র্যাফটের আয়োজন
বসন্ত চলেই এলো। বসন্ত উৎসব বাঙালির প্রিয় উৎসবগুলোর মধ্যে একটি। শীতের শেষে প্রকৃতিতে মিষ্টি ফাল্গুনের হাওয়া বইবে, নতুন ফুলে মেতে উঠবে চারপাশ। বসন্তে প্রকৃতি যেমন ফুলেল উৎসবে মেতে ওঠে তেমনি উৎসব প্রিয় বাঙালি বসন্তের প্রথম দিনটি উদযাপন করে বাহারি রঙের সাজ পোশাকে। বসন্ত যে এসে গেছে তার প্রকাশ যেন সাজ পোশাকেই ঘটে।
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস প্রিয় দুটি দিন একই দিনে হওয়ায় সাজ পোশাক নির্বাচনে একটু দ্বিধায় পড়তে হয়। এই দ্বিধা কাটাতে কে ক্র্যাফট নিয়ে এসেছে বিশেষ সংগ্রহ। সমসাময়িক মোটিফ ও প্রিন্টের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষভাবে বাছাই করা ডিজাইন, প্যাটার্ন ও রঙে। যা বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস দুটোকেই সমানতালে ফুটিয়ে তুলবে। নারী, পুরুষ ও শিশুদের বছরজুড়ে পরার মতো দারুণ সব চলতি ফ্যাশনের দৃষ্টিনন্দন পোশাক নিয়েই কে ক্র্যাফটরে এবারের আয়োজন। 
শীতের শেষে প্রকৃতিতে মিষ্টি ফাল্গুনের হাওয়া যেমন থাকে, তেমনি সঙ্গে হালকা গরমেরও ছোঁয়া থাকে। তাই এ সময় সুতি কাপড়কেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবারের আয়োজনে। দিনে পোশাক নির্বাচনে সুতির পোশাক সবচেয়ে উপযোগী হবে৷ তাছাড়া সন্ধ্যার পর সুতির পাশাপাশি জর্জেট, সিল্ক অথবা হাফ সিল্কের পোশাক বেছে নেয়া যেতে পারে। নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারী, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। হলুদ কিংবা কমলার পাশাপাশি পোশাকের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে লাল, ম্যাজেন্টা, অফ-হোয়াইট, মেরী গোল্ড, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, স্যাল্মন রেড, পীচ, ব্রিক রেড, নীল, ফরেস্ট গ্রীন ইত্যাদি নানা রঙ। আবার এই দিনটিতে যেহেতু ভালোবাসা দিবসও থাকে তাই এই দিনে পরা যেতে পারে পছন্দের লাল রঙ অথবা নীল পোশাক। 
ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে এথনিক, ট্র্যাাডিশনাল, ফিউশনধর্মী নানা পোশাকের আয়োজন করা হয়েছে। ফ্লোরাল, আলাম, এথনিক, ট্র্যাডিশনাল, জামদানি, ইক্কত, পেইসলে, জ্যামিতিক, ইত্যাদি নানা মোটিফে তৈরি করা পোশাক সারিতে রয়েছে - শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, গাউন, কাফতান, টিউনিক, টপস-স্কার্ট, ছেলেদের জন্য রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, শার্ট, কটি ও শিশুদের জন্য নানা আয়োজন তো থাকছেই। ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। এছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক। লাইফস্টাইল সেগমেন্টে থাকছে অরনামেন্টস, নানা উপহার সামগ্রী, হোম ডেকর আইটেম, স্যান্ডেল এবং নানা ফ্যাশন অনুষঙ্গ। 
কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যে কোনো প্রান্ত থেকে অনলাইন শপ www.kaykraft.com থেকে ফাল্গুন-ভালোবাসা দিবস এর পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে। ফেসবুক পেইজের লিংক – kaykraft
ছবি - কে ক্র্যাফট