× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৯:৩৬ পিএম

কক্সবাজারে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল

বার্নিং ম্যানের আদলে কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে অনুষ্ঠিত হবে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। প্রকৃতির মিশেলে ২৯ থেকে ৩১ জানুয়ারি অভিনব উৎসবের আয়োজন হতে যাচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় শিল্প ও সংস্কৃতি উৎসবগুলোর মধ্যে অন্যতম বার্নিং ম্যান। উৎসবটি যুক্তরাষ্ট্রের নেভাডা ব্ল্যাক রক সিটির মরুভূমিতে প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, উদ্যোক্তা এবং দর্শকেরা এসে একত্র হন। সৃজনশীলতা, মুক্ত পরিবেশ, স্বাধীনতা এগুলোই হচ্ছে উৎসবের মূলমন্ত্র।

একই আদর্শে সংগীত, শিল্পকলা ও প্রকৃতির মিশেলে দেশেই তিন দিনব্যাপী অভিনব এই উৎসবের আয়োজন হতে চলেছে মারমেইড বিচ রিসোর্টে। উৎসবের নাম দেওয়া হয়েছে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। এতে বিভিন্ন দেশের শিল্পী, উদ্যোক্তা আর সৃজনশীল মানুষেরা অংশ নেবেন।

উৎসবের আয়োজক মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী বলেন, ‘টেক এ ব্রেক’-এ উৎসবের মূল ধারণা। আয়োজনের তিন দিনে অতিথিদের রোমাঞ্চকর সব অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যাওয়া হবে। খাবারে শুধু স্বাদ নয়, ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীলতাও খুব গুরুত্বপূর্ণ

বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের কিউরেটর হিসেবে থাকছেন জাপানের বিখ্যাত ফেস্টিভ্যাল আর্কিটেক্ট ও লাইটিং ডিজাইনার জিরো এনদো। উৎসবে ইনারা জামালের তৈরি খাবারগুলোর মধ্যে থাকবে সামুদ্রিক মাছের নানান পদ। এ ছাড়া থাকবে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের অভিনব সব পরিবেশনা।

এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের সেরা পুরস্কারজয়ী সিনেমা বলী: দ্য রেসলারএবার প্রদর্শিত হবে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে। এ প্রসঙ্গে মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সিনেমার ইতিহাসে বড় অর্জন বয়ে এনেছে বলী: দ্য রেসলার। চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য আর সাগরপাড়ের লোকগাথা মিলিয়ে সিনেমাটি আমাদের ফেস্টিভ্যালের থিমকে ধারণ করে। সাগরপাড়ে ধারণ করা এই সিনেমা সাগরপাড়ে বসে দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা