× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ ফোন

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১৪:১৯ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১৪:২০ পিএম

ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‌'ওয়ানপ্লাস টেন টি'

ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‌'ওয়ানপ্লাস টেন টি'

বাজারে এসেছে ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‌'টেন টি'। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ওয়ান প্রসেসর ব্যবহৃত হয়েছে ফোনটিতে।

ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে ১৬ জিবি র্যাম। এছাড়াও এই ফোনে নতুন কুলিং প্রযুক্তি ব্যবহার হয়েছে। সুরক্ষিত ফাস্ট চার্জিংয়ের জন্যেও একাধিক নয়া প্রযুক্তি ব্যবহার হয়েছে এই ফোনে। দ্রুতগতিতে চার্জ দেওয়ার জন্য ডিভাইসটিতে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

১৬ জিবি র্যাম ভার্সনের পাশাপাশি হ্যান্ডসেটটি ৮ জিবি ও ১২ জিবি র্যাম ভার্সনেও পাওয়া যাবে। ১৬ জিবি র্যামের সঙ্গে স্টোরেজ মিলবে ২৫৬ জিবি। ১২ জিবির র্যামের সঙ্গে আছে ২৫৬ জিবি স্টোরেজ। এবং ৮ জিবি র্যাম ভার্সনের সঙ্গে দেওয়া হয়েছে ১২৮ জিবি স্টোরেজ।

ভারতের বাজারে ওয়ানপ্লাস ১০টির দাম শুরু ৪৬ হাজার ৯৯৯ রুপি থেকে। সবুজ ও কালো রঙে এই ফোন কেনা যাবে।

ডুয়াল সিমের ওয়ানপ্লাস ১০টি ডিভাইস চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। সঙ্গে আছে অক্সিজেন ওএস ১২.১ স্কিন। ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে ১২০ হার্জের রিফ্রেশ রেট দিয়েছে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাসের নতুন ফোনে শক্তি যোগাবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ চিপসেট। এই ফোনের প্রসেসর ঠাণ্ডা রাখার জন্য বিশেষ থ্রি ডি কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে। ভেপার চেম্বারের মাধ্যমে প্রসেসর ঠাণ্ডা রাখার কাজ চলবে। কানেক্টিভিটির জন্য থাকছে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫ এবঙং ইউএসবি টাইপ সি পোর্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা