× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজকের দিনে বন্ধুকে যা উপহার দিবেন

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১৬:২৭ পিএম

আজকের দিনে বন্ধুকে যা উপহার দিবেন

বন্ধুত্বের সম্পর্ক আরও শক্তিশালী করতে ছয় আগস্টের প্রথম রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বন্ধু দিবস। জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো বন্ধুত্ব।  

আমরা যখনই কোনো  সমস্যার সম্মুখীন হই তখনই বেশিরভাগ মানুষ বন্ধুদের কাছে ফিরে যান। দুঃখ-কষ্ট ভাগাভাগি করা থেকে শুরু করে গসিপ সবকিছুতেই পাশে থাকা চায় বন্ধুকে। জীবনে প্রতি মুহূর্তেই প্রয়োজন পড়ে বন্ধুর ভালোবাসা, সহযোগিতা ও আস্থা।

আজ বিশ্ব বন্ধু দিবস, তাই আজ প্রিয় বন্ধুকে কিছু না কিছু উপহার দিতেই হবে। আজকের এই বিশেষ দিনে আপনার প্রিয় বন্ধুকে কী কী উপহার দেবেন তা চেলুন জেনে নেওয়া যাক-

শুভেচ্ছা কার্ড

বিশেষ দিনে প্রিয় মানুষগুলোকে শুভেচ্ছা জানাতে কার্ডের চল বহুকাল আগ থেকেই। এদিন আপনি বন্ধুকে একটি কার্ড, ফ্রেন্ডশিপ ব্যান্ডসহ চকলেট উপহার দিতে পারেন।

ডিআইওয়াই কার্ডবক্স

অন্যান্য ধরনের অভিবাদন কার্ড থেকে বেশ আলাদা এই কার্ড। এটি দেখতে বাক্স-আকৃতির হলেও তা খুলতেই ধাপে ধাপে একাধিক ভাঁজ খোলা যায়। আপনি চাইলে বন্ধুত্বের উদ্ধৃতি, ছবি, ডুডল ও ছোট স্টিকার দিয়ে কার্ডটি পূরণ করতে পারেন। এটিকে আকর্ষণীয় দেখায়।

ফটো ফ্রেম

বিভিন্ন আনকমন ডিজাইনের ফটো ফ্রেম এখন অনলাইন শপসহ সবখানেই পাওয়া যায়। চাইলে আপনার ও বন্ধুদের কিছু সুন্দর মুহূর্তের ছবি দিয়ে তৈরি ফটো ফ্রেম উপহার দিতে পারে বন্ধুকে। এটি সারাজীবন ঘরে সাজিয়ে রাখতে পারবেন আপনার বন্ধু।

গিফট বাস্কেট

আপনি যদি আপনার বন্ধুকে একটু ভিন্ন কিছু দেওয়ার পরিকল্পনা করেন, তাহলে সেরা সিদ্ধান্ত হবে গিফট বাস্কেট বা উপহারের ঝুড়ি বেছে নেওয়া। সেখানে একটি চকলেটের বাক্স, একটি ছোট পোস্টার, একটি কফি মগ, একটি খেলনা ও চাবির রিং দিতে পারেন।

কম্বো উপহার

চিাইলে বন্ধুকে আপনি দিতে পরেন কম্বো উপহার। এক্ষেত্রে কফি মগ ও কুশনের একটি সেট বা একটি ফটো ফ্রেমের পাশাপাশি পছন্দের বই দিতে পারেন।

প্রবা/ইউরি/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা