× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি প্রীতি সম্মিলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৭:০০ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৭:০১ পিএম

বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি প্রীতি সম্মিলন

বুটিক শিল্পের উদ্যোক্তাদের জন্য শুধু মঞ্চে দাড়িয়ে বক্তব্য নয় উদ্যোক্তাদের নকশা থেকে শুরু করে উৎপাদন, বিপনন পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে অনুপ্রেরনা দিতেই বিশ্বরঙ এর কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা নতুন উদ্যোক্তাদের নিয়ে তৈরি করেছেন 'বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি'।

প্রতি মাসেই আয়োজন হচ্ছে ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগীয় শহর এবং জেলা শহর গুলোতে 'বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র আড্ডা। যেখানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার উদ্যোক্তারা উপস্থিত থাকেন। বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা প্রতিটি উদ্যোক্তার কাছে গিয়ে তার পণ্য দেখেন এবং খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে যথোপযুক্ত পরামর্শ দেন। পাশাপশি উদ্যোক্তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং সমস্যার কথা তুলে ধরেন বিপ্লব সাহার কাছে। বিপ্লব সাহা প্রতি উদ্যোক্তাকে তার জীবনের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেন, মনোবল শক্ত করে দূর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য।

উদ্যোক্তাদের সাথে সরাসরি গ্রাহকের সম্পৃক্ততার উদ্দেশ্যে গত ২৯, ৩০ সেপ্টেম্বর বিশ্বরঙ বনশ্রী শোরুমে অনুষ্ঠিত হয় উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে শরৎ হাওয়া শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীতে উদ্যোক্তারা তাদের পন্যের মান নির্নয় নিয়ে সরাসরি আলোচনা করেন সাধারন গ্রাহকের সাথে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, স্থপতি এবং মডেল সহ দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা।

সেই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর মিরপুরে কাচ্চি ভাই কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে ছিলো উদ্যোক্তা ভূমি প্রিতী সম্মিলন-২০২৪। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার সৃষ্টিশীল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এ সম্মিলনে। সকাল ১০ টায় বিশ্বরঙ এর কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। এর পরে উদ্যোক্তাদের পরিচয় পর্ব দিয়ে শুরু হয় প্রীতি সম্মিলন-২০২৪ এর প্রথম অংশ। 

উদ্যোক্তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং সমস্যার কথা তুলে ধরেন বিশ্বরঙ এর বিপ্লব সাহা’র কাছে। তাদের অনেকেই বলেন শুরুতেই ঘর থেকে বাইরে বের হতে গিয়ে পারিবারিক এবং সামাজিক বাধার সম্মুখীন হওয়ার নানান গল্প। অনেকেই প্রশ্ন করেন যে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন অনেকদিন থেকেই কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না। বিপ্লব সাহা তাদের কে তাদের পণ্যের কাঁচামাল ক্রয়ে সাশ্রয়ী হতে বলেন, পাশাপাশি পণ্য প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত প্রতিটি খরচ সীমাবদ্ধ করে পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ধারণে দৃষ্টিপাত করার পরামর্শ দেন। বিপ্লব সাহা প্রতি উদ্যোক্তাকে তার জীবনের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছেন। 

উদ্যোক্তা ভূমির ২য় পর্ব শুরু হয় দুপুরের খাবারের বিরতির পর। এই পর্বে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশে কিরগিজ প্রজাতন্ত্রের অনারারি কনস্যুলেটে কূটনৈতিক অ্যাটাশে কর্মরত জনাবা রুনু করিম, প্রথম আলো হাল ফ্যাশনের উপদেষ্টা জনাব শেখ সাইফুর রহমান এবং এস এম ই ফাউন্ডেশন এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব সুমন সাহা। তারা প্রত্যেকেই নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে গঠন মূলক পরামর্শ এবং আগামীতে বিভিন্ন সহযোগীতার প্রত্যয় ব্যাক্ত করেন। এর পরে বিপ্লব সাহা প্রতিটি উদ্যোক্তার কাছে গিয়ে তাদের পণ্য দেখেন এবং খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে যথোপযুক্ত পরামর্শ দেন। বিভিন্ন পেশার, এবং বিভিন্ন বয়সের উদ্যোক্তাগনের আনন্দ উল্লাসের মধ্যদিয়ে সন্ধায় উদ্যোক্তা ভূমি প্রিতী সম্মিলন-২০২৪ এর সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা