প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৫:০৫ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৫:০৬ পিএম
দেশীয় নবীন উদ্যোক্তাদের নিয়ে ২৫ অক্টোবর বিশ্বরঙ-এর উদ্যোক্তা ভূমি আয়োজন করতে যাচ্ছে 'প্রীতি সম্মিলন'। নবীন-প্রবীণ, নারী-পুরুষসহ সকল উদ্যোক্তাদের নিয়ে থাকছে চমৎকার মিলনমেলার আয়োজন। সেখানে হবে আগামী দিনের দারুণ সব পরিকল্পনা।
-6718bc8949b18.jpeg)
ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ-এর উদ্যোক্তা প্লাটফর্ম উদ্যোক্তা ভূমি। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে হাতে ধরে প্রতিটি পদক্ষেপ শেখানো হয়। আর এই উদ্যোক্তা ভূমির সার্বিক তত্বাবধানে থাকেন সুপরিচিত ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। নতুন উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন এমন সকলের জন্য এটি সুবর্ণ সুযোগ।

শুক্রবার ২৫ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই আনন্দ উৎসব ও প্রীতি সম্মিলন। সকাল সাড়ে ৯টায় মিরপুর ১০-এর কাচ্চি ভাই রেস্তোরাঁয় হবে এই আয়োজন।
-6718bc92f1a6b.jpeg)
উল্লেখ্য, প্রতি মাসেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ অন্যান্য জেলায় আয়োজিত হচ্ছে উদ্যোক্তা ভূমির আড্ডা। নানা সৃজনশীল ভাবনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এসব আড্ডায়। উদ্যোক্তারা নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। উদ্যোক্তাদের পণ্য দেখে খুঁটিনাটি বিশ্লেষণ করেন বিপ্লব সাহা। ডিজাইন ভাবনা থেকে শুরু করে কাঁচামাল কেনা ও তৈরি এবং পণ্যের মূল্য নির্ধারণে নানা দিকনির্দেশনাও প্রদান করেন। বিস্তারিত জানতে চোখ রাখুন বিশ্বরঙ এর অফিসিয়াল ফেসবুক পেজে। এছাড়া যোগাযোগ করতে পারে ০১৭৩০০৬৮০১২ নম্বরে।