× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থ্রিডি স্মার্ট ঘড়ি নিয়ে এলো ডিএক্স গ্রুপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৯:৩৬ পিএম

থ্রিডি স্মার্ট ঘড়ি নিয়ে এলো ডিএক্স গ্রুপ

দেশের বাজারে প্রথম থ্রিডি ইন্টারফেস ডিসপ্লের স্মার্টওয়াচ নিয়ে এলো ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিএক্স গ্রুপ । গ্লোবাল ব্র্যান্ড এক্স (X) ডিএক্স গ্রুপকে দক্ষিণ এশিয়ার এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে, যা প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।  এক্স ব্র্যান্ডের পণ্য সর্বোচ্চ মান নিশ্চিত করে তৈরি করা হয়েছে, সঙ্গে থাকছে ফ্যাশনেবল ডিজাইন ও ফিচার্স।

 গ্লোবাল ব্র্যান্ড এক্স বিশ্বব্যাপী তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। এক্স স্মার্টওয়াচের তিনটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে।  এরমধ্যে ২ হাজার ৯৯ টাকায় এক্স  ওয়াচ এসই, ২ হাজার ৯৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান এবং ৪ হাজার ৪৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান প্রো পাওয়া যাচ্ছে।  এক্স ওয়াচ ওয়ান প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ‘থ্রিডি ইন্টারফেস’ ফিচার। যা গ্রাহকদের স্মার্টওয়াচ ব্যবহারে একটি অভিনব অভিজ্ঞতা দেবে।  এছাড়া এমোলেড ডিসপ্লের এক্স ওয়াচ ওয়ান প্রো এবং  ব্লুটুথ কলিং সুবিধার এক্স ওয়াচ এসইতে সাশ্রয়ী মূল্যে আধুনিক সব ফিচার্স থাকছে।

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, ‘তরুণরাই নতুনের নতুনত্ব এবং ফ্যাশনের ধারক।  তাই তরুণদের জন্য আমরা নিয়ে এসেছি তাদের সাধ্যের মধ্যে প্রযুক্তি ও ফ্যাশনের এক অনন্য উপহার এক্স (X)  হংকং -এর ব্র্যান্ড এক্স বিশ্বব্যাপী দ্রুততম সময়ে তরুণদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি তাইওয়ানে এক্স পণ্য গ্রাহকদের কাছে অসাধারণ অভিবাদন পেয়েছে।  এরই ধারাবাহিকতায় আমরা "এক্স" ব্র্যান্ড এর নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছি বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, এক্স স্মার্টওয়াচগুলো বাংলাদেশের প্রযুক্তির বাজারে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে।’

 দেশব্যাপী মোবাইল, একসেসোরিজের দোকান-সহ জনপ্রিয় সব ই-কমার্সে এক্স -এর পণ্য পাওয়া যাবে। স্মার্টওয়াচগুলো সম্পর্কে আরও তথ্যের জন্য এবং অর্ডার দেওয়ার জন্য ভিজিট করুন ওয়েবসাইট getx.co এ ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা