× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিবাড়ির শারদ মেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২০ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৮ পিএম

শান্তিবাড়ির শারদ মেলা

দুই দিনব্যাপী নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘শারদ মেলা ২০২৪’। লালমাটিয়ায় অবস্থিত নারীর জন্য সংস্থা ‘শান্তিবাড়ি’র কার্যালয়ে সম্পন্ন হয়েছে মেলাটি।


সম্প্রতি দেশের নানা উত্থান-পতনে অনেক মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব প্রতিকূলতা কাটিয়ে নতুনভাবে কাজ শুরু করছেন অনেক নারী উদ্যোক্তা। সেই সৃষ্টিশীল নারী উদ্যোক্তাদের সাহসী উদ্যমকে উৎসাহ দিতেই ‘শান্তিবাড়ি' শারদ মেলার আয়োজন করেছিল।


গত ২০-২১ সেপ্টেম্বর, শুক্র ও শনিবার আয়োজিত এই মেলাতে ছিলেন ১৫ জন নারী উদ্যোক্তা। যেখানে তাদের বৈচিত্র্যময় ও সৃষ্টিশীল সব পণ্যের পসরা নিয়ে বসেছিলেন তারা। মেলার শেষ দিনে নির্বাচন করা হয় ‘সেরা স্টল’। সেরা স্টলধারীকে উদ্যোক্তাকে বিশেষ উপহার হিসেবে দেওয়া হয় শান্তিবাড়ি'র ‘মাদাম ওয়াকার ডিসপ্লে কর্নার’ এ মাসব্যাপী পণ্য প্রদর্শন ও বেচাকেনার সুযোগ।


শান্তিবাড়ি‘তে শারদ মেলা’য় নিজেদের উদ্যোগ নিয়ে ছিলেন-   

আফরিন পারভেজ Little Creations; তাবাসসুম জাহান The Trove- দ্য ট্রোভ; রিবা জামান লিভাস; লিন্তি হাসিনা হকার-ই; তনিমা হোসাইন প্রচ্ছদ; মোছা: লায়লা ইয়াছমিন Muaz’s Collection; আফরোজা সুলতানা Zaarin’s Creation; নুসরাত জাহান পসরা; পৃথ্বীলা শাহনেওয়াজ MYTH arts & crafts; শিপ্রা বিশ্বাস Parineeta Fasion; অণূভা ইয়াসনা অণূভা’স; আসমা মীনা জাদুর হাট; সাকিয়া রশিদ ART; AVE by Sakia ও তাসলিমা হোসেন নদী Meow ম্যাঁও।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা