× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শর্ত সাপেক্ষে জামিন পেলেন ঝুমন দাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২ ১৩:৪১ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২২ ১৫:৩১ পিএম

শর্ত সাপেক্ষে জামিন পেলেন ঝুমন দাস

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট না দেয়ার শর্তে জামিন পেয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ রোববার (১৩ নভেম্বর) তাকে জামিন দেন।

আদালতে ঝুমনের পক্ষে শুনানি করা আইনজীবী তাপস কান্তি বল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঝুমন দাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।’

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট শেয়ার দেয়ার অভিযোগে গত ৩০ আগস্ট সকালে ঝুমন দাসকে হেফাজতে নেয় শাল্লা থানা পুলিশ। প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন মন্দিরের গেটে ঝোলানো মসজিদের দানবাক্সের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। হেঁটে দেশ পরিভ্রমণে নামা এক ব্যক্তি ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেই ছবিটি শেয়ারের কারণে এ দফায় গ্রেপ্তার হন ঝুমন।

ঝুমনের স্ত্রী সুইটি রানী দাস বলেন, হাইকোর্টের কাছে আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চেয়েছিলাম। কিন্তু হাইকোর্ট ৬ মাসের জামিন দিয়েছেন। মামলা চালানোর আর্থিক সক্ষমতা আমার নেই। স্বামীর নিরাপত্তা হীনতায় ভুগছি। কোথাও গিয়ে যে কাজ করব সেই ভরসাও পাচ্ছি না। 

ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। সাড়ে ৬ মাসের বেশি জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা