× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৭ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৫ পিএম

চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে মাদ্রাসাশিক্ষক নাছির উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। প্রবা ফটো

চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে মাদ্রাসাশিক্ষক নাছির উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। প্রবা ফটো

মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে নাছির উদ্দিন নামে এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হোস্টেল সুপার এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ছোট বেউলা এলাকার বাসিন্দা।

এ প্রসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিকো বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নাছির উদ্দিন নামের ওই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়। তাই আদালত ওই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। ১৬৪ ধারায় আসামি জবানবন্দি দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২০ সালের ১৯ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার চার শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৪ জুলাই নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ২০২২ সালের ২৪ জানুয়ারি নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। মামলায় ১১ জনের সাক্ষ্য নিয়ে আদালত মৃত্যুদণ্ডের রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা