× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলি আর্টিজান মামলার হাইকোর্টের রায় আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১১:০২ এএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১১:২৫ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর আজ (৩০ অক্টোবর) হাইকোর্টে রায়ের জন্য দিন ধার্য রয়েছে।

বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

গত ১১ অক্টোবর এ মামলায় উভয় পক্ষের শুনানি সম্পন্ন হয়। পরে রায়ের জন্য ৩০ অক্টোবর দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত সাত জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর ওই বছরের ৫ ডিসেম্বর মামলার রায়ের কপি উচ্চ আদালতে পাঠান বিচারিক আদালত।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আবদুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন। তারা এখন কনডেম সেলে আছেন।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজান খালাস পান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা