× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালত অবমাননার দায়ে কারাগারে দিনাজপুরের পৌর মেয়র

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৬:১৭ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৬:৫৯ পিএম

আদালত প্রাঙ্গণে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রবা ফটো

আদালত প্রাঙ্গণে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রবা ফটো

আদালত অবমাননার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহ পৌর মেয়রকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ অক্টোবর জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে মেয়র জাহাঙ্গীরকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি এনায়েত রহিমকে নিয়ে কটুক্তি করায় মেয়র জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না? সে বিষয়ে এর আগে তাকে কারণ দর্শাতে বলা হয়। পাশাপাশি গত ২৪ আগস্ট তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ। পরে তিনি গত ২৪ আগস্ট আদালতে হাজির হন জাহাঙ্গীর। তিনি আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আজ শুনানির তারিখ ছিল।

মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছেন। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। এবার নিয়ে তিনি তৃতীয়বারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা