× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজিরা দিতে এসে কারাগারে বিএনপি নেতা চাঁদ

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৫ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৬ পিএম

নেত্রকোণা জজ আদালতে রাজশাহী জেলা বিএনপি নেতা চাঁদ। প্রবা ফটো

নেত্রকোণা জজ আদালতে রাজশাহী জেলা বিএনপি নেতা চাঁদ। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে নেত্রকোণায় করা চার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি নেত্রকোণার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. কামাল হোসাইন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বলেন, ‘দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখিয়ে আজ আদালতে আসামি আবু সাঈদ চাঁদকে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’ 

চলতি বছরের ২৩ মে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান লিটন এবং ২৪ মে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজলসহ চারজন এই মামলা করেন। মামলায় আবু সাঈদ চাঁদকে প্রধান আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জনসভায় হত্যার হুমকি প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি। এতে বাদীগণ সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহের অপরাধ আইনে মামলা রুজু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা