× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইডেনের সাত ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২ ১৮:৪৯ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১৯:১৯ পিএম

ইডেনের সাত ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

মারামারির ঘটনায় লালবাগ থানায় করা মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাত ছাত্রীকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

ওই সাত ছাত্রী বুধবার (১২ অক্টোবর) হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

জামিন চাওয়া সাত ছাত্রী হলেনরুপা দত্ত, শেখ সানজিদা, মারিয়া, শারমিন আক্তার, তানজিলা আক্তার, মনিকা তালুকদার ও মায়েদা বেগম মায়া। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে আবেদনকারীদের আইনজীবী মেজবা উদ্দিন শরীফ জানান, ইডেন কলেজে দুই পক্ষের মারামারির ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় দায়ের করা মামলায় সাতজনের পক্ষে আগাম জামিন চেয়ে আবেদন করি। আদালত শুনানি নিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ৩ অক্টোবর এ মামলায় ৯ ছাত্রী হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।

গত ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজের ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন আহত হন। ঘটনার জেরে ওই দিন রাতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য ১৬ জনকে বহিষ্কার করে।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা