× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউমার্কেট এলাকায় সংঘর্ষের তিন মামলার প্রতিবেদন দাখিল পেছাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১২:৪৬ পিএম

২০২২ সালের ১৭ এপ্রিল নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়ায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সংগৃহীত ফটো

২০২২ সালের ১৭ এপ্রিল নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়ায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সংগৃহীত ফটো

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় করা তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন নতুন তারিখ ধার্য্য করেন।

আদালতের বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার এ তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য আদালত নতুন তারিখ ধার্য করেন।

সংঘর্ষের ঘটনায় মামলাগুলো হলো- কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলা। 

নিউমার্কেট থানায় নাহিদের বাবা মো. নাদিম হোসেন করে মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয়। পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে করা দুটি মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। 

পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ জন। এতে মিউ মার্কেটের ব্যবসায়ী-কর্মচারী মিলে অজ্ঞাতপরিচয় আসামি ৩০০ জন। আর ঢাকা কলেজের ৭০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় অজ্ঞাতপচিয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

২০২২ সালের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা