× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিকারুননিসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন বন্ধে আইনি নোটিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৩:২৫ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৩:৪৩ পিএম

ভিকারুননিসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন বন্ধে আইনি নোটিশ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২০২২ সালের অভিভাবক প্রতিনিধি নির্বাচন ও এর তফসিল ঘোষণা বন্ধ রাখতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্কুলটির পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক তিন্না খুরশিদ জাহানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সোমবার (৩ অক্টোবর) নোটিশটি পাঠান।

শিক্ষা সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান ও স্কুলের অধ্যক্ষকে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশ পাঠানোর বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে আইনজীবী হুমায়ন কবির বলেন, ‌‘তিন্না তার ভাইয়ের মেয়ের অভিভাবক হিসেবে আদালতে মনোনীত হয়েছেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তিন্নাকে জানিয়ে চিঠি লেখেন।’

আইনজীবী বলেন, ‘২০২২ সালের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তিন্না অভিভাবক হিসেবে ফরম পূরণ করে জমা দেন। কিন্তু তার নাম অন্তর্ভুক্ত না করেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তিন্না তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, স্কুলের অ্যাডহক কমিটির চেয়ারম্যান এবং অধ্যক্ষ বরাবর আবেদন করেন। কিন্তু আবেদনে কোনো সাড়া মেলেনি।’

‘এ কারণে তিনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, যেহেতু তিন্না আদালত কর্তৃক উক্ত শিক্ষার্থীর অভিভাবক মনোনীত হয়েছেন। তার ভোটার হওয়ার আইনগত অধিকার রয়েছে। তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করেছেন, যা স্পষ্টত আদালত অবমাননা এবং শাস্তিযোগ্য অপরাধ।’

প্রবা/আরকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা