× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডা. সংযুক্তাকে সেন্ট্রাল হাসপাতালের লিগ্যাল নোটিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৩:৪৮ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ১৪:৪৩ পিএম

সেন্ট্রাল হাসপাতাল। ফাইল ছবি

সেন্ট্রাল হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল নিয়ে মানহানিকর বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। বুধবার (২১ জুন) ডা. সংযুক্তা সাহার বাসার ঠিকানায় সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে এ নোটিশ পাঠানো হয়। আইনজীবী মাজহারুল ইসলাম এটি পাঠিয়েছেন। বৃহস্পতিবার তিনি নিজেই প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগামী সাত দিনের মধ্যে ডা. সংযুক্তা সাহা বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কথাও জানিয়েছেন মো. মাজহারুল ইসলাম। 

গত মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরীবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তিনি বলেন, আঁখি যখন হাসপাতালে, ‘তখন আমি দেশে ছিলাম না। আমার কাছে টিকিট ও বোর্ডিং পাস আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটরিং করিনি। সব মিথ্যা।’ 

ডা. সংযুক্তা সাহা বলেন, নিজেদের গাফিলতি লুকানোর জন্য তারা এখন আমার নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে। আমি আপামর জনগণেরই একজন। আমি হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম সাম্রাজ্য রক্ষার জন্য সহজ লক্ষ্যে পরিণত হয়েছি। আজও যদি আমরা এ অনিয়ম সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আমার বিরুদ্ধে উনাদের বোনা ধুম্রজালে আবদ্ধ থাকি, তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা পরিশুদ্ধিকরণের হাত থেকে আরও একবার মুখ থুবড়ে পড়ে থাকবে। 

ডা. সংযুক্তা সাহার এসব বক্তব্য প্রত্যাহারেই লিগ্যাল নোটিশ দেয় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, গত ২৪ বছর ধরে সরকারি নিয়ম-কানুন মেনে রোগীদের সেবা দিয়ে আসছে সেন্ট্রাল হাসপাতাল। কিন্তু ডা. সংযুক্তা সাহার ‘বানোয়াট’ বিবৃতি অত্যন্ত মানহানিকর। এর ফলে সেন্ট্রাল হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা