× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে রিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৬ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৬ পিএম

হাইকোর্টের ফাইল ছবি। সংগৃহীত

হাইকোর্টের ফাইল ছবি। সংগৃহীত

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে প্রার্থিতা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। 

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম খলিলুল্লাহর রিট বুধবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চের কার্যতালিকায় ওঠে।  

সোমবার সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ১০ জন ও সাতটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহম্মদ হুমায়ুন কবির প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম খলিলুল্লাহর প্রতীক চিংড়ি মাছ। আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


প্রবা/রাই/টিকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা