প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৬ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৬ পিএম
হাইকোর্টের ফাইল ছবি। সংগৃহীত
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে প্রার্থিতা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম খলিলুল্লাহর রিট বুধবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চের কার্যতালিকায় ওঠে।
সোমবার সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ১০ জন ও সাতটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহম্মদ হুমায়ুন কবির প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম খলিলুল্লাহর প্রতীক চিংড়ি মাছ। আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রবা/রাই/টিকে/ এসআর