× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইডেনের ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৩৩ জনকে অব্যাহতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৭:৪৫ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৭:৪৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মারামারির ঘটনায় করা আলাদা দুই মামলা থেকে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১৯ জুন) ওই দুই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত।

আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শওকত মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিন আদালতে হাজির হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের উভয়পক্ষ। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করেনি কোনো পক্ষই। পরে পুলিশ প্রতিবেদন আমলে নিয়ে তাদের অব্যাহতির আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতিদের সমর্থকদের মারামারি হয়। এ ঘটনার তিনদিন পর ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। মামলা দুটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে আদালতে তাদের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, আলাদা দুই মামলায় মোট ৩৩ জনকে আসামি করা হয়। এক মামলায় আসামি ১৯ জন, আরেকটিতে ১৪ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা