× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র মামলায় জি কে শামীমের যাবজ্জীবন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৩ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৫ পিএম

সাজা ঘোষণার পর বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে কঠোর নিরাপত্তায় নেয়া হয় কারাগারে। ছবি : ইন্দ্রজিৎ ঘোষ

সাজা ঘোষণার পর বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে কঠোর নিরাপত্তায় নেয়া হয় কারাগারে। ছবি : ইন্দ্রজিৎ ঘোষ

অস্ত্র মামলায় বিতর্কিত ঠিকাদার জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

ঢাকা মহানগর তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার গোলাম নবী।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অন্যরা হলেন জি কে শামীমের সহযোগী সাত দেহরক্ষী জাহিদুল ইসালাম,  শহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন ও মুরাদ হোসেন।

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিজ কার্যালয় থেকে শামীমকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তার সাত দেহরক্ষীকেও আটক করা হয়।



জব্দ তালিকা অনুযায়ী, সে সময় শামীমের কার্যালয়ে নগদ এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র, ৯ হাজার মার্কিন ডলার, ৭৫২ সিঙ্গাপুরের ডলার, একটি আগ্নেয়াস্ত্র এবং মদের বোতল পাওয়া যায়।

গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোট তিনটি মামলা করা হয়। অস্ত্র ও অর্থপাচার মামলায় সবাইকে আসামি করা হলেও মাদক মামলায় শুধু শামীমকে আসামি দেখানো হয়।

অর্থপাচার মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০২০ সালের ৮ আগস্ট জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। শুনানিকালে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

প্রবা/আরকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা