× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউমার্কেটে সংঘর্ষের তিন মামলার প্রতিবেদন ১১ জুলাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৫:৫২ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৫:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ জুন) এ তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করেন।

আদালতের বেঞ্চ সহকারী আজিজুল হক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষের ঘটনায় মামলাগুলো হলো কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা ও বিস্ফোরক আইনে মামলা।

গত বছরের ১৭ এপ্রিল রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ পরিস্থিতি রাতে নিয়ন্ত্রণে এলেও পরদিন ফের সংঘর্ষ বাঁধে। সকাল ১০টার পর থেকে দফায় দফায় চলে সংঘর্ষ। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ নামে এক যুবক।

এ ঘটনায় নাহিদের বাবা মো. নাদিম হোসেন নিউমার্কেট থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের নামে হত্যা মামলা করেন।

অপরদিকে বিস্ফোরক আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে আলাদা দুটি মামলা করে পুলিশ। দুই মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা