× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফতাবনগরে এবার বসছে না কোরবানির পশুর হাট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১৫:৫৪ পিএম

আফতাবনগরে এবার বসছে না কোরবানির পশুর হাট

রাজধানীর আফতাবনগরে আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিতের মেয়াদ আরও দুই মাস বৃদ্ধি করেছেন হাইকোর্ট। এই আদেশের ফলে আগামী কোরবানিতেও বসতে পারবে না সেখানে গরুর হাট। 

এক আবেদনের শুনানি করে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রবিবার (২৮ মে) এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। তিনিই প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। 

গত ১৫ মে কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে পশুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে রিটটি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। 

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি অফিসার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে ইজারা বাতিলের বিষয়ে রুল জারি করেন আদালত। ২২ মে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরই ধারাবাহিকতায় রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই মাস বৃদ্ধি করলেন হাইকোর্ট।

২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার স্বাক্ষর করা সম্পত্তি বিভাগ ইজারা/বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করা হয়। দরপত্রে ঈদুল আজহার দিনসহ পাঁচ দিনব্যাপী গরুর হাটের কথা উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা