× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা-ছেলেকে হত্যা : গৃহকর্মী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

সিলেট অফিস

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৭:৩৩ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৯:০৬ পিএম

মহানগর দায়রা জজ আদালত, সিলেট। ছবি : সংগৃহীত

মহানগর দায়রা জজ আদালত, সিলেট। ছবি : সংগৃহীত

সিলেট নগরীর মিরাবাজারে মা-ছেলেকে হত্যার দায়ে গৃহকর্মী তানিয়া ও তার প্রেমিক মামুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া এ রায় দেন। রায় ঘোষণার সময় তাদের আদালতে উপস্থিত করা হয়েছিল। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জোবায়ের বখত জুবের প্রতিদিনের বাংলাদেশকে দণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গৃহকর্মী তানিয়া ও তার প্রেমিক মামুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের ফাঁসি দেন বিচারক। এ ছাড়া মামুনকে ১০ হাজার টাকা ও অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।’ 

মামলার নথির বরাতে তিনি জানান, ২০১৮ সালে নগরীর মীরাবাজার এলাকায় মা রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলামকে হত্যা করে তাদের বাড়ির গৃহকর্মী তানিয়া ও তার কথিত প্রেমিক মামুন। এ সময় আহত হন রোকেয়া বেগমের ছোট মেয়ে রাইসা। খুন করার আগে রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সকালে দুজনের মরদেহ ও রাইসাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী মিসবাউর রহমান আলম বলেন, ’রোকেয়া বেগমের সঙ্গে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব হয় গৃহকর্মী তানিয়ার। আর এ ক্ষোভ থেকেই রোকেয়া ও তার ছেলেকে হত্যা করে তানিয়া।’ 

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী দিদার আহমেদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা