× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজভী-আমানসহ বিএনপির ২৯ নেতাকর্মীর বিচার শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ২৩:১৮ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। সংগৃহীত ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। সংগৃহীত ফটো

নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত মঙ্গলবার (৯ মে) এ অভিযোগ গঠন করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিন আসামিদের উপস্থিতিতে আদালত এ মামলার অভিযোগ গঠন করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে শেরেবাংলা নগর থানাধীন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করে। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

গত বছরের ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে রিজভী তার বিরুদ্ধে হওয়া ৫০টি মামলায় জামিন পান। গত ২৫ এপ্রিল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা