× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে মামলার জট চিন্তার কারণ : প্রধান বিচারপতি

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৮:১২ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৮:৫৯ পিএম

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নির্মাণস্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য দেন প্রধান বিচারপতি। প্রবা ফটো

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নির্মাণস্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য দেন প্রধান বিচারপতি। প্রবা ফটো

আদালতে মামলার জট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেছেন, ‘বিচারপ্রার্থীরা যদি দীর্ঘদিন আদালতে বিচার না পায়, তাহলে আদালতের প্রতি তাদের বিশ্বাস হারাবে। মামলার জট আমাদের চিন্তিত করেছে। মামলা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে তার জন্য বিচারকরা চেষ্টা করে যাচ্ছেন।’

বুধবার (২৬ এপ্রিল) বিকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নির্মাণস্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান, টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ হাইকোর্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব গ্রহণের পর দেশের ৬৪ জেলায় আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যোগ নেন। এটি স্থাপনের উদ্দেশ্য হলো, বিচারপ্রার্থীরা আদালতে এসে যেন বিশ্রাম নিতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা