× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগাম জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৫ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৫ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন

নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর করা মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

আল-আমিন হোসেনের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, আট সপ্তাহের মধ্যে আল-আমিনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। এর আগে সোমবার হাইকোর্টে আগাম জামিন আবেদন করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন এই ক্রিকেটার। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন তিনি। এসব অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আল-আমিনের স্ত্রী ইসরাত। পরে তা মামলা আকারে নথিভুক্ত করা হয়।

ক্রিকেটার আল-আমিন ও ইসরাত জাহান দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে থানায় এসেছিল।

থানায় লিখিত অভিযোগ করার পর ইসরাত জাহান সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আল-আমিন আমাকে অত্যাচার ও মারধর করেন। দুটি বাচ্চাসহ আমাকে বাসা থেকে বের করে দেন। এরপর আল-আমিন অন্য একটি মেয়েকে নিয়ে বাসায় উঠেছেন। ওই মেয়ের সঙ্গে আল-আমিনের বিয়ে হয়েছে কি না, জানি না। কাবিননামাও পাইনি। তবে ওই মেয়ের সঙ্গে আল-আমিনের অনেক ছবি আছে।’

তিনি আরও বলেন, ‘দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাব? আমার এখন একটাই চাওয়া, বাচ্চাদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি।’

প্রবা/এনএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা