× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটার নাসির ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা চলবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪১ পিএম

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। ছবি : সংগৃহীত

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। ছবি : সংগৃহীত

মানহানি ও অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার বিচার চলবে বলে আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাদী ও বিবাদী উভয় পক্ষের রিভিশন অবেদনের শুনানি করে এ আদেশ দেন। একই সঙ্গে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, ‘নাসির ও তামিমার বিরুদ্ধে আসামিপক্ষ অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন। আমরা বাদীপক্ষ নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করি। আদালত নিম্ন আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন। যার ফলে নাসির ও তামিমার বিচার চলবে এবং সুমি আক্তার মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন।’

গত বছরের ৯ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত বছরের ৬ মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিব্যুল্লাহ হিরু। 

অন্যদিকে সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা