× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনি কমিশনের সদস্য হলেন সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ২১:২২ পিএম

সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার আইন, বিচার ও সংসদ ব্ষিয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

রবিবার (২৯ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন কমিশন আইন, ১৯৯৬ এর ধারা ৫ এর উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য হিসেবে পরবর্তী ৩ বছরের জন্য সদস্য পদে নিয়োগ করেছে। এই পদে অধিষ্ঠাকালীন সময়ে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতনভাতা ও অন্যান্য সুযোগসুবিধা পাবেন।  

বিচারপতি আবু বকর সিদ্দিকী ১৯৫৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৭৯ সালে কুষ্টিয়া বারে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। পরের বছর ১৯৮০ সালের ২৩ এপ্রিল মুন্সেফ হিসেবে বিচার বিভাগে নিয়োগ পান। 

পরবর্তীতে ১৯৯৭ সালে জেলা ও দায়রা জজ হন। ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং দুই বছর পর স্থায়ী নিয়োগ পান। ২০১৮ সালের ৯ অক্টোবর তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৫ জুলাই ২০২১ সালে আবু বকর সিদ্দিকী আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা