× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৫ মে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৩:৫০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলাসহ মোট ১১টি মামলায় অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়ে আগামী ১৫ মে নির্ধারণ করেছেন আদালত।

এসব মামলায় সোমবার খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান নতুন এ তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। অপর ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির বিষয়ে দিন ধার্য ছিল সোমবার।

মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় করা আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার একটি আদালতে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়।

সরকারের নির্বাহী আদেশে জামিনে আছেন খালেদা জিয়া। অসুস্থ অবস্থায় বর্তমানে তিনি গুলশানের বাসায় অবস্থান করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা