× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সার্চ কমিটি কেন নয় : হাইকোর্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ২০:৪৫ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ২৩:০১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশে কতজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তা যাচাই করতে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সার্চ কমিটি কেন গঠন করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। 

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন। রিটকারির আইনজীবী ড. খোন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এ সংক্রান্ত রিটের শুনানি করে হাইকোর্ট একটি রুল জারি করেন। ওই রুলে বলা হয়েছে, দেশে কতজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তা যাচাই করতে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সার্চ কমিটি কেন গঠন করা হবে না? এছাড়া সৈয়দ হাফিজুর রহমানকে কেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না? 

সম্প্রতি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ঢাকার আরবান গেরিলা দল ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন সৈয়দ হাফিজুর রহমান। যুদ্ধে তিনি শহীদ হন। এরপর হাফিজুর রহমানকে শহীদ বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে পরিবারের সদস্যরা আট বার আবেদন করেন। ১৯৭৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই আবেদন করা হয়। কিন্তু প্রতিবারই তা বাতিল হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা