× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শিশুবক্তা’ রফিকুলের বিচার শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৪:০৩ পিএম

শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। ফাইল ফটো

শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। ফাইল ফটো

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আসামিদের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা গাজীপুরের বাসন থানার মামলায় মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। 

রফিকুল ইসলামের আইনজীবী মো. ফজলে রাব্বী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,  মামলার অপর আসামি হলেন হাফেজ মাসুম বিল্লাহ। এদিন অভিযোগ গঠনের সময় দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা করেন। রফিকুলের বিরুদ্ধে মোট ৭টি মামলা করা হয়। এর মধ্যে ৩টি মামলায় জামিনে রয়েছেন তিনি। 

মামলার অভিযোগে বলা হয়, রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। দেশের সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছেন।

২০২১ সালের ৭ এপ্রিল ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন। ওই বছর ১১ এপ্রিল গাজীপুরের বাসন থানায় মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। 

তদন্ত শেষে একই বছরের ২০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা