× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিরঝিলে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে রাউজককে আপিলের অনুমতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১২:০৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাতিরঝিল প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা ও ৯ দফা সুপারিশ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাউজককে আপিলের অনুমতি দিয়েছেন।

রাজউকের লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ সোমবার (৯ জানুয়ারি) এ আদেশ দেন।

একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থিতাবস্থা জারি থাকবে বলে জানানো হয়েছে আদেশে। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে রাজউকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমাম হাসান। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা ও ৯ দফা সুপারিশ দিয়ে গত বছরের ২৪ মে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। পরে এ রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে রাজউক।

এরপর ১৯ জুন হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা ও ৯ দফা সুপারিশ সম্বলিত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা