× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা হত্যার দায়ে মিলনের যাবজ্জীবন

ফরিদপুর সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫৮ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে মিলন চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে তাকে আরও চার মাস কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত-১-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুর রহমান।

তিনি বলেন, ‘জেলার নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের হারুন অর রশীদ চৌধুরীকে হত্যা মামলায় তার ছেলে মিলন চৌধুরীকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।

আইনজীবী আমিনুর রহমান জানান, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি হারুন অর রশিদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ হয় ছেলে মিলন চৌধুরীর। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিলনের পিটুনিতে হারুনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমন বেগম মিলনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা