× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে ৮ম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের অর্থদন্ডেও দন্ডিত করা হয়েছে। 

গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম সোমবার দুপুরে এ রায় দেন।

মামলার বিবরণ অনযায়ী, কাশিয়ানী উপজেলার ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় আসামী উজ্জ্বল বিশ্বাস কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করত।

কিন্তু কুপ্রস্তাবে রাজী না হলে ২০২০ সালের তিন অক্টোবর সন্ধ্যার দিকে অপর আসামি কল্পনা বিশ্বাস ওই শিক্ষার্থীকে পিঠা বানানোর কথা বলে ঘরের মধ্যে নিয়ে যায়।

এ সময় উজ্জ্বল বিশ্বাস ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

 পরে তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা এবং অপর আসামী কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটার তৌফিকুল ইসলাম বলেন, এই রায়ে সন্তুষ্ট এবং এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবী অ্যাড. কদরে আলম খান বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা