× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার উচিত দেশে ফিরে আইনি মোকাবিলা করা: চিফ প্রসিকিউটর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে নিজের বিরুদ্ধে পাওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবিলা করা উচিত বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

নিজ কার্যালয়ে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা বিচারাধীন। অনেকগুলো মামলায় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় আছে। বিশেষ করে শাপলা চত্বরসহ অনেক মামলায় তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। আরেকটা মামলায় তার শাস্তি হয়েছে। তার উচিত দেশে ফিরে বিচার মোকাবিলা করা।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি রাজনৈতিক (দলের) সংগঠনের প্রধান একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেটি আমরা যথাযথভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থায় পাঠিয়েছি। তারা এখন সেটা তদন্ত করছে। তদন্তে সংগঠন (দল) হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা