প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
ফাইল ছবি
দুটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, মোতাহার হোসেন সাজু ও আইনজীবী খায়রুন্নেসা।
সাতটি মামলার মধ্যে ৪টিতে তিনি জামিন পেয়েছেন, আরও তিনটি মামলা শুনানির অপেক্ষায় আছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনজীবী মোতাহার হোসেন সাজু।
তিনি জানান, সোমবার শিল্পী মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছেন হাইকোর্ট।
গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।