× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবতাবিরোধী অপরাধ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ২০:৪৫ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ২১:১৫ পিএম

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলন্ত অবস্থায় থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। ছবি: সংগৃহীত

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলন্ত অবস্থায় থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার রামপুরায় দুইজনকে হত্যা এবং আরও দুইজনকে গুলি করা হয়।

এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে ২৮ জুন। রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সোমবার এই তারিখ নির্ধারণ করেন।

এদিন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ধার্য করেন।

মামলায় পাঁচজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 

তাদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান। 

অন্য অভিযুক্তরা হলেন— ডিএমপির তৎকালীন খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান, একই থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

অভিযুক্তদের মধ্যে শুধু চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে কারাগারে আছেন। বাকি চার আসামি পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলন্ত অবস্থায় থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়।

একই ঘটনায় সাত বছর বয়সী শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি তার দাদি মায়া ইসলামকে আঘাত করলে তিনি নিহত হন বলেও অভিযোগে উল্লেক করা হয়।

এছাড়া মো. নাদিম নামের আরও একজনকে হত্যার অভিযোগও আনা হয়েছে।

এসব ঘটনার দায়ে পাঁচ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা