× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছে ট্রাইব্যুনাল

বিবিসি বাংলা

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৬:২৮ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ১৬:৪১ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ছবি: ফেসবুক থেকে

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ছবি: ফেসবুক থেকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেমিনার কক্ষে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, “আমাদের এখানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের একটা মামলার বিচার চলছে। শাপলা চত্ত্বর মামলায় তদন্ত প্রায় শেষের দিকে। এছাড়া কমিশনার একরাম হত্যা মামলায় ইতোমধ্যে তার বিরুদ্ধে ফরমাল চার্জ আমরা রেডি করেছি। এটা সাবমিট করবো খুব শিগগিরই”।

চিফ প্রসিকিউটর বলেন, “প্রায় ছয় থেকে সাতটি মামলার তদন্ত চলছে তার বিরুদ্ধে। অসংখ্য গুমের অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে। তার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনালের বাইরেও ফিন্যান্সিয়াল ক্রাইমের অসংখ্য অভিযোগ আছে”।


তিনি বলেন, “ইন্টারপোলের কাছে ওয়ারেন্টের কপি যাবে। সেই কপি চেয়ে আমাদের পক্ষ থেকে সরকার ইতোমধ্যে আমার জানামতে তাকে প্রত্যর্পণ চেয়ে, তাকে বিনিময় চেয়ে ইতোমধ্যে তাকে ফেরত চেয়ে আবেদন জানানো হয়েছে”।

আমিনুল ইসলাম বলেন, “কূটনৈতিক চ্যানেলে এই প্রক্রিয়া শেষ হলে সেখানে আমরা যতটুকু জানি একমাস সময় লাগে। হয়তো একমাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে সরকার তাকে বাংলাদেশে ফেরত দিবে। তিনি ফেরত আসা সাপেক্ষে আমাদের এখানের চলমান মামলাগুলোতে তাকে আদালতে আনা হবে”।

বাংলাদেশে ফেরানোর পর ট্রাইব্যুনাল বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রবিবার এই তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা