× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামিসা হত্যা: রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

রামিসার মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা হানান মোল্লা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রামিসার মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা হানান মোল্লা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা হানান মোল্লা।

একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া প্রতিক্রিয়ায় হানান মোল্লা বলেন, “আলহামদুলিল্লাহ, এই রায়ে আমি শতভাগ সন্তুষ্ট। আমার মনের আশা পূরণ হয়েছে। এখন দ্রুত রায় কার্যকর হলে আমার মনের প্রত্যাশাও পূরণ হবে।”

রায় কার্যকর নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হানান মোল্লা বলেন, “আমি শতভাগ আশাবাদী। কারণ মহান আল্লাহর ইচ্ছায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া সময়ের মধ্যেই রায় হয়েছে। আশা করি রায় কার্যকরও হবে।”

এ সময় বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে রায় ঘোষণার সময় আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যার আগে শিশু রামিসাকে ধর্ষণ করা হয়েছিল এবং তার শরীরের বিভিন্ন স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। 

এছাড়া আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না করায় আদালতের মতে, তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন।

আদালত আরও বলেন, স্বামীকে পালাতে সহযোগিতা করেছিলেন তার স্ত্রী স্বপ্না আক্তার।

গত মাসে পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়

মামলাটির বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ভুক্তভোগী পরিবারের মধ্যে স্বস্তি ফিরলেও এখন তাদের প্রত্যাশা দ্রুত রায় কার্যকরের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা