প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬ ২২:৫৪ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬ ২২:৫৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার রাত ১০টা ৮ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এ আইজি) জান্নাত উল ফরহাদ প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার হাইকোর্টের এবং নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারের স্মারক নং-১৪৫৭ অনুযায়ী নারায়ণগঞ্জের ৯টি মামলায় তার জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়।
তিনি আরও জানান, ডা. আইভীর বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় বুধবার রাত ১০টা ৮ মিনিটে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।