× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদরাসাছাত্রের মৃত্যু: গ্রেপ্তার শিহাবের ৫ দিনের রিমান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:৩৬ পিএম

মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থী শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থী শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার বনশ্রী এলাকায় এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থী শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন।

এদিন গ্রেপ্তার শিহাব হোসেনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই সাইফুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলি ধরেন। 

আসামির কোন  আইনজীবী আছেন কিনা  জানতে চান বিচারক। আসামি জানায়, না। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন, যা আগামি ৮ কার্যদিবসে শেষ করতে হবে। 

প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।  

আবেদনে বলা হয়, ঘটনার পেছনের পূর্ণ চিত্র উদঘাটন, সম্ভাব্য আরও জড়িতদের শনাক্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য আসামিকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

পুলিশ জানায়, ১৯ মে মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকে ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

উপকমিশনার হারুন অর রশিদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়।

জিজ্ঞাসাবাদে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে মাদরাসার চার ছাত্রের ওপর যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

শিশুকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মা বুধবার রামপুরা থানায় শিহাব ও নাম না জানা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা